1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় হোটেল কর্মচারীকে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় হোটেল কর্মচারীকে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৩১৫ বার পঠিত

কুমিল্লায় হোটেল কর্মচারীকে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। ২০১৮ সালের ২৮ এপ্রিল দিবাগত-রাতে হোটেল কর্মচারী বদিউল আলম (৩০) কে পথরোধ করে হত্যার দায়ে মোঃ জাফর নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। বৃহস্পতিবার (৬ জুন) কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছাঃ ফরিদা ইয়াসমিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি মোঃ জাফর চৌদ্দগ্রাম উপজেলার ঘোষতল গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম এর ছেলে মোঃ জাফর (২৮)।
মামলার বিবরণে জানাযায়- ২০১৮ সালের ২৮ এপ্রিল দিবাগত-রাত পৌনে ১০টায় বদিউল আলম (৩০) কে কে বা কাহারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ডিমাতলী গ্রামের জামে মসজিদের সামনে ফেলে রাখেন। বাদীনি সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। স্বজনরা উদ্ধার করে জিজ্ঞাসা করিলে সে শুধু ঘোষতলের জাফর বলিয়া জ্ঞান হারিয়ে ফেলে। এরপর চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক দেখিয়া কুমেক হসপিটালে রেফার্ড করিলে এ্যাম্বুলেন্স যোগে নেওয়ার পথে সুয়াগাজী পৌছলে মৃত্যুবরণ করেন। এ ব্যাপারে ২০১৮ সালের ২৯ এপ্রিল নিহতের মা কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার উত্তর কেচকিমুড়া’র মৃত ইসলাম মিয়ার মেয়ে হালিমা বেগম (৭০) বাদী হয়ে একই উপজেলার ঘোষতল গ্রামের জফরকে একমাত্র আসামি করে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করিলে তদন্তকারী কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা তথ্য প্রযুক্তি ব্যবহার করে একই উপজেলার ঘোষতল গ্রামের জাহাঙ্গীর আলম এর ছেলে আসামি মোঃ জাফর (২৮) ও একই উপজেলার কেচকিমুড়ার আঃ লতিফ এর ছেলে জাহাঙ্গীর হোসেন (২৬) ও ফেনী জেলার সদর উপজেলার বগইড় গ্রামের মোঃ সিরাজ উদ্দিন এর ছেলে আসামি মোঃ এনামুল হক বাবুলকে কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করিলে আসামি মোঃ জাহাঙ্গীর হোসেন ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারার বিধানমতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তৎপর হত্যার মূল রহস্য উদঘাটন করে তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মনিরুল কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ঘোষতলের মোঃ জাহাঙ্গীর আলম এর ছেলে আসামি মোঃ জাফর (২৮) ও একই উপজেলার কেচকিমুড়া’র আবদুল লতিফ এর ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন এবং ফেনী’র সদর উপজেলার বগইড় গ্রামের সিরাজ উদ্দিন এর ছেলে মোঃ এনামুল হক বাবলু এর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৩৪১/৩০২/৩৪ ধারার বিধানমতে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তৎপর মামলাটি বিচারে আসিলে ২০২০ সালের ১৪ জানুয়ারি সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠনক্রমে রাষ্ট্রপক্ষে ১২জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানি অন্তে আসামি মোঃ জাফরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর দুই আসামি মোঃ জাহাঙ্গীর হোসেন ও মোঃ এনামুল হক বাবলু এর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।
রায় ঘোষণাকালে দন্ডপ্রাপ্ত আসামি মোঃ জাফর আদালত কাঠগড়ায় অনুপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি এডভোকেট মোঃ জাকির হোসেন বলেন আমরা আশা করছি উচ্চ আদালত এ রায় বহাল রাখবেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD