1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে গ্রাম পুলিশের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

মুরাদনগরে গ্রাম পুলিশের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিতঃ সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৩৮০ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা ঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ডিউটিরত অবস্থায় গ্রাম পুলিশের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টনকি ইউনিয়নের গ্রাম পুলিশ রাশেদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের মুরাদনগর উপজেলা শাখা।

সোমবার সাকালে মুরাদনগর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, রবিবার দুপুরে অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযানে যাওয়ার জন্য গ্রাম পুলিশ রাশেদ টনকি ইউনিয়ন ভ‚মি অফিসে যাওয়ার পথে বাঙ্গরা বাজার থানাধীন টনকী বাজারে যাওয়ার পর মৃত হোসেন আলির ছেলে সুধন মিয়া, মৃত শের আলীর ছেলে কামাল মিয়া, সুমন মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী গ্রাম পুলিশ রাশেদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং হামলাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাগঠনিক সম্পাদক সত্য নারায়ণ দাস, মুরাদনগর উপজেলা শাখার সভাপতি মো: দুলাল, সাধারন সম্পাদক আব্দুল খালেক, বাঙ্গরা বাজার থানার সভাপতি আলী আহম্মদ, সাধারন সম্পাদক সোকেন দাস প্রমূখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD