1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ২ ভেটেরিনারি ঔষধ দোকানিকে জরিমানা - Dainik Cumilla
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ব্রাহ্মণপাড়ায় ২ ভেটেরিনারি ঔষধ দোকানিকে জরিমানা

  • প্রকাশিতঃ সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৩৮৬ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পশু মোটাতাজাকরণ ঔষধ বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় প্রয়োজনীয় লাইসেন্স না থাকার অপরাধে দুই ভেটেরিনারি ঔষধ দোকানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার ( ১ জুন ) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) স ম আজহারুল ইসলাম এ জরিমানা করেন। অভিযানে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইজমাল হাসান উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আসছে ঈদুল আজহাকে সামনে রেখে অবৈধভাবে পশু মোটাতাজাকরণ ঔষধ বিক্রি বন্ধে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা এলাকায় প্রাণিসম্পদ অফিসের সামনের ভেটেরিনারি ঔষধ দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় লাইসেন্স না থাকার অপরাধে দুই ভেটেরিনারি দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) স ম আজহারুল ইসলাম বলেন, পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে অবৈধভাবে গরু মোটাতাজাকরণ ঔষধ বিক্রি বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান চলবে। অসাধু খামারি ও অসাধু ভেটেরিনারি ঔষধ দোকান মালিকদের আইনের আওতায় আনা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD