1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবিদ্বারে সাংবাদিকের উপর ড্রেজার ব্যবসায়ীর অতর্কিত হামলা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দেবিদ্বারে সাংবাদিকের উপর ড্রেজার ব্যবসায়ীর অতর্কিত হামলা

  • প্রকাশিতঃ রবিবার, ২ জুন, ২০২৪
  • ৪৬৪ বার পঠিত

মো:ওমর ফারুক মুন্সী :

কুমিল্লার দেবিদ্বারে ফসলি জমিতে ড্রেজার বসিয়ে অবৈধ বালু উত্তোলনের সংবাদ সংগ্রহকালে স্থানীয় সংবাদকর্মী দৈনিক ঢাকা টাইমসের দেবিদ্বার প্রতিনিধি ইসহাক হাসান নামে এক যুবককে মারধর ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ড্রেজার ব্যবসায়ীর বিরুদ্ধে। গতকাল শনিবার (১জুন) বিকেলে উপজেলার সুবিল ইউনিয়নের রাঘবপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।

এ ঘটনায় শনিবার রাতে ইসহাক হাসান দেবিদ্বার থানায় সবুজ (৩৫) নামে এক মাটিখেকোর নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ৭-৮জনকে অভিযুক্ত  করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত সবুজের বাড়ি উপজেলার সুবিল ইউনিয়নের নারায়নপুর গ্রামে। সে ওই গ্রামের খলিলুর রহমান খোকনের ছেলে। অভিযোগ রয়েছে সবুজ সুবিল ইউনিয়নের এক প্রভাবশালী মহলের ছত্রছায়ায় একাধিক ফসলি জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের ব্যবসা করছেন গত দুই বছরের বেশি সময়।

ইসহাক হাসান জানায়, ওই এলাকার ফসলি জমিগুলো গিলে খাচ্ছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। বিষয়টি আমার নজরে আসায়, সেখানে সংবাদ সংগ্রহের জন্য যাই। এ সময় আমি ক্যামেরা ও মোবাইল দিয়ে ছবি এবং ভিডিও ধারণ করি । ভিডিও করলাম কেন এ কথা বলে
ড্রেজারের মালিক সবুজ ও শ্রমিকরা আমাকে মারধর ও লাঞ্ছিত করেছে। এ সময় তারা আমার সাথে থাকা ক্যামেরাটি ছিনিয়ে নিয়ে যায়। পরে আমি সুকৌশলে তাদের হাত থেকে রক্ষা পাই। আমার অন্য সহকর্মীদের খবর দিলে তারা আমাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ নয়ন মিয়া জানায়, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের গ্রেফতার প্রক্রিয়া চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD