1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ভোটের মাঠে শরীফের চশমার জয়জয়কার; ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ নির্বাচন - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ভোটের মাঠে শরীফের চশমার জয়জয়কার; ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ নির্বাচন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৪১৪ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের মাঠে চশমা প্রতীক নিয়ে প্রচার-প্রচারণায় এগিয়ে আছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ সমাজসেবক মো. নাজমুল হাসান শরীফ।

উপজেলার প্রতিটি গ্রাম ও মহল্লায় ভোটারদের দ্বারে দ্বারে গণসংযোগ ও সমর্থন চাইছেন ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। তবে এই প্রচার-প্রচারণায় এগিয়ে আছেন চশমা প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী কুমিল্লা দ. জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. নাজমুল হাসান শরীফ।

জানা গেছে, নাজমুল হাসান শরীফ ছাত্র জীবন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন। এছাড়া কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও বর্তমান যুবলীগ নেতা। তরুণ এই সমাজসেবক ব্রাহ্মণপাড়া মধুমতী হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ব্রাহ্মণপাড়া ওশান হাইস্কুল ও টিউলিপ বাজারসহ একাধিক প্রতিষ্ঠানের একজন অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।
নাজমুল হাসান শরীফ ব্রাহ্মণপাড়া উপজেলা সদর এলাকার বাসিন্দা। তিনি ব্যাক্তিগত একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠান পরিচালনাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে নিজেকে সম্পৃক্ত রেখে সমাজ সেবায় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। আসন্ন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইতিমধ্যেই উপজেলার বিভিন্ন স্থানে জনসংযোগ, উঠান বৈঠকসহ নানা প্রচারণা চালিয়ে সাধারণ ভোটারদের আস্থা অর্জন করেছেন তিনি।
নাজমুল হাসান শরীফ বলেন, ব্রাহ্মণপাড়ার মানুষের সেবায় নিয়োজিত হতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছি। সমাজের সুবিধাবঞ্চিত, দরিদ্র, অসহায় ও মেহনতী মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা নতুনদের নেতৃত্বে নিয়ে আসছেন। তাই আমি নির্বাচনে জয়ী হলে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়ন করবো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD