1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবিদ্বারে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আনারসের বিকল্প নাই; ইউপি চেয়ারম্যান জাহিদ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দেবিদ্বারে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আনারসের বিকল্প নাই; ইউপি চেয়ারম্যান জাহিদ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৩৫৮ বার পঠিত

 

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশিদকে বিজয় করতে গণসংযোগ করেছে জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল আলম। বৃহস্পতিবার বিকেলে জাফরগঞ্জ বাজার এলাকায় ইউনিয়নের সকল মেম্বার আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ গণসংযোগ করেন তিনি।

এসময় জনতার প্যানেলের তিন প্রার্থীর আনারস, টিউবও‌য়েল ও ফুটবল প্রতিকে ভোট চেয়ে ইউপি চেয়ারম্যান জাহিদুল আলম বলেন, আগামী ২৯মে সকাল-সকাল কেন্দ্রে গিয়ে জনগণের মনোনীত তিন প্রার্থীর আনারস, টিউবও‌য়েল ও ফুটবল প্রতিকে আপনাদের মূল্যবান ভোটটি প্রদান করবেন। দেবিদ্বার উপজেলা ও আমার জাফরগঞ্জ ইউনিয়নে শান্তি, শৃঙ্খলা বজায় রাখতে মামুনুর রশিদ মামুন ভাইয়ের বিকল্প নাই।

জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী আফসান রুবেলের সঞ্চালনায় গণসংযোগ কালে আরও বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা মৎস্যজীবি লিগের সভাপতি আব্দুল কাইয়ুম শাহিন, ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের মেম্বার আমিনুল ইসলাম, ৭ নাম্বার ওয়ার্ডের মেম্বার আবুল হোসেন, ৯ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল হালিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারওয়ার প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD