1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ার দুলালপুরে চেয়ারম্যান প্রার্থী সরকার জহিরুল হক মিঠুনের অফিস উদ্বোধন ও গণসংযোগ - Dainik Cumilla
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ব্রাহ্মণপাড়ার দুলালপুরে চেয়ারম্যান প্রার্থী সরকার জহিরুল হক মিঠুনের অফিস উদ্বোধন ও গণসংযোগ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৩২৫ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ভিপি সরকার জহিরুল হক মিঠুনের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুলালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে সন্ধ্যায় দুলালপুর বাজারে এসে নির্বাচনী অফিস উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আবদুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টেলিফোন প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী ভিপি সরকার জহিরুল হক মিঠুন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভিপি সরকার জহিরুল হক মিঠুন বলেন, আপনাদের মূল্যবান ভোট যোগ্য প্রার্থীকে দেবেন। আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই। আমি দীর্ঘদিন ধরে আপনাদের পাশে ছিলাম এবং থাকব। মানুষের সেবা করলে আল্লাহ খুশি হোন। এ উপজেলার সুবিধা বঞ্চিত অসহায় মানুষের সেবা করার উদ্দেশ্যেই আমি উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছি। আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ করে দিলে কৃতজ্ঞ থাকবো। আপনাদের ভালোবাসা পেতে এবং আপনাদেরকে ভালোবাসা দিতেই আমার এই প্রয়াস।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD