1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় মসজিদের নেমপ্লেট ভাংচুরের ঘটনায় থানায় অভিযোগ - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ব্রাহ্মণপাড়ায় মসজিদের নেমপ্লেট ভাংচুরের ঘটনায় থানায় অভিযোগ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৩২৫ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মসজিদের নাম নিয়ে দু’পক্ষের দ্বন্দ্বে মসজিদের নেমপ্লেট ভাংচুরের ঘটনা ঘটেছে।
বুধবার ( ২২ মে ) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের হুড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার ওই মসজিদ কমিটির সভাপতি মো. হারুনর রশীদ বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে ও থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চান্দলা ইউনিয়নের চান্দলা হুড়ারপাড় এলাকার “হুড়ারপাড় হাজী বাড়ী জামে মসজিদ” পুরনো একটি মসজিদ। তবে পুরনো মসজিদে পর্যাপ্ত লোক জায়গা হয় না বলে মসজিদটি প্রশস্ত করার লক্ষ্যে মসজিদ কমিটির সভাপতি মো. হারুনর রশীদ ও তার চাচাতো ভাই মিলে মসজিদের নামে ৯ শতক জায়গা দান করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুরনো মসজিদের পাশেই মসজিদটি পুননির্মাণ করা হয়। তবে মসজিদের নাম থেকে “হাজী বাড়ি” বাদ দিতে একটি পক্ষ উঠেপড়ে লাগে। এরই ধারাবাহিকতায় বুধবার ( ২২ মে ) সকাল দশটার দিকে একই এলাকার হাজী আবদুল খালেকের ছেলে মানিক মিয়া ও মোবারক মিয়া, ইসলাম মিয়ার ছেলে ফারুক মিয়া, আবু জাহেরের ছেলে এমরান হোসেন, আবুল কাশেমের ছেলে মিন্টু মিয়া, আবদুল মালেকের ছেলে সাদেক মিয়া, মকবুল মিয়ার ছেলে আল-আমীন, মনু মিয়ার ছেলে মো. ইমন, আল মামুনের ছেলে মো. অপু সহ অজ্ঞাতনামা আরও ১০/১২ জন সংঘবদ্ধ হয়ে হাতে লাঠিসোঁটা ও ড্রিল মেশিন নিয়ে গিয়ে মসজিদের নেমপ্লেট থেকে মসজিদের নামের “হাজী বাড়ী” অংশটি ভেঙে ফেলে। এ সময় তাদেরকে বাধা দিলে তারা বাধা প্রদানকারীদের বিশ্রী ভাষায় গালমন্দ করে মারতে তেড়ে আসে। এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন মসজিদ কমিটির সভাপতি মো. হারুনর রশীদ।

এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এম আতিক উল্লাহ বলেন, মসজিদের নেমপ্লেট ভাঙার ঘটনায় মসজিদ কমিটির সভাপতি মো. হারুনর রশীদ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD