1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নগরীর নিউমার্কেট এলাকায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমান - Dainik Cumilla
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নগরীর নিউমার্কেট এলাকায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমান

  • প্রকাশিতঃ বুধবার, ২২ মে, ২০২৪
  • ২৮৫ বার পঠিত

 

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কু‌মিল্লা নগরীর নিউমার্কেট ও এর আশেপাশের এলাকায় নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয় কর্তৃপক্ষ।

আজ বুধবার (২২ মে) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় চাল-আটা-চিনি-মাংসসহ বি‌ভিন্ন নিত‌্যপণ্যের ক্রয় ভাউচার ও বিক্রয়ের তথ‌্য যাচাই করে এবং নানা অনিয়ম ও ভোক্তা অ‌ধিকার বিরোধী কর্মকাণ্ডের অ‌ভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সূত্রে জানা গেছে, অনুমোদনহীন বিদেশী কসমে‌টিকস বি‌ক্রি এবং ইচ্ছেমা‌ফিক মূল্যের স্টিকার লাগানোর অ‌ভিযোগে মেসার্স মামুন এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা, অ‌তি‌রিক্ত মূল্যে চি‌নি বিক্রি ও মূল‌্য তা‌লিকায় গর‌মিল থাকায় মেসার্স তু‌হিন স্টোরকে ৫ হাজার টাকা, অনুমোদনহীন রং ও শিশু খাদ‌্য বিক্রয় করায় মেসার্স মা-ম‌নি স্টোরকে ১০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

এছাড়া তদার‌কি করা হয়েছে অন্তত ৩০টি প্রতিষ্ঠান।
অভিযানে উপস্থিত ছিলেন স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর ইসরাইল হোসেন ও জেলা পুলিশের একটি টিম সঙ্গে থেকে সা‌র্বিক সহযো‌গিতা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD