1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ নির্বাচন; ব্যারিস্টার সোহরাব খান চৌধুরীর চান্দলা ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও জনসভা - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ নির্বাচন; ব্যারিস্টার সোহরাব খান চৌধুরীর চান্দলা ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও জনসভা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৩৯১ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল ।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতিকের চেয়ারম্যন প্রার্থী ব্যারিস্টার সোহরাব খান চৌধুরীর ব্যাপক গণসংযোগ ও জনসভা করেছেন। ২১ মে (মঙ্গলবার) দিনব্যপি চান্দলা ইউনিয়নে এ গণসংযোগ ও জনসভা করেন।

সরেজমিনে ঘুরে দেখাযায়, আনারস প্রতীকের পক্ষে ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী জাহাঙ্গীর খান চৌধুরী ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী নেতা কর্মীদের নিয়ে উপজেলার চান্দলা, করিমপুর, হুরারপার, চারিপাড়া, সবুজপাড়া, খলিপাপাড়া, বড়ধুশিয়া, ছোটধুশিয়া, সবুজপাড়া, তাল্লুকপাড়া, বলাখাল, ধর্পনারায়নপুর, পদুয়া খামাচাড়া, গজারিয়া ও রামচন্দ্রপুর গ্রামের প্রতিটি বাড়িতে গণসংযোগ করেন এবং আনারস প্রতিকে ভোট চান। এছাড়া একই দিন তিনি চান্দলা ইউনিয়নের বিভিন্ন স্থানে আনারস প্রতিকে  জনসভা করেন। এসময় উপস্থিত ছিলেন , উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা সারয়ার খান, চান্দলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার যুবলীগের আহ্বায়ক সুলতান আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তবা আলী শাহীন, সালাউদ্দিন ভূইয়া ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউসার দিপুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD