1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবিদ্বারে চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশিদের গণসংযোগ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দেবিদ্বারে চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশিদের গণসংযোগ

  • প্রকাশিতঃ সোমবার, ২০ মে, ২০২৪
  • ৩৩৬ বার পঠিত

দেবিদ্বারে চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশিদের গণসংযোগ

দৈনিক কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মামুনুর রশিদ মামুন ক্লান্তিহীন নির্বাচনী গণসংযোগ অব্যাহত রেখেছেন। তারই অংশ হিসেবে রবিবার (১৮ মে) সকাল থেকে সন্ধা পর্যন্ত উপজেলার বড়শালঘর, ইউছুফপুর, রসুলপুর, সুবিল এবং ফতেহাবাদ ইউনিয়নে ব্যাপক নির্বাচনী গণসংযোগ করেন।

এ সময় তিনি আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য মুরুব্বীদের সাথে নিয়ে ছোটশালঘর বাস-স্টেশন, ইউছুফপুর ইউনিয়নের ডানিস মার্কেট, ইউছুফপুর আইডিয়াল স্কুল, শিবপুর নিউমার্কেট, এগারগ্রাম বাজার, মহেশপুর আজিজ মার্কেট, নবীপুর বাজার, রসুলপুর বাজার সহ প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লায় ভোটারদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় মামুনুর রশিদ ভোটারদের কাছে আনারস মার্কায় ভোট ও দোয়া প্রার্থনা করেন।

এ সময় গণসংযোগে অংশগ্রহণ করেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবদুলাহ্ আল-কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শাহিনুর বেগম।

গণসংযোগে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মতিন মুন্সী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক একেএম সফিকুল আলম কামাল, দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোসলেহ উদ্দিন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম তুষার, মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক মোসলেহ উদ্দিন মানিক, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুর রহমান রনি প্রমুখ।। ####

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD