1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে মাঠে ইউএনও - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে মাঠে ইউএনও

  • প্রকাশিতঃ সোমবার, ২০ মে, ২০২৪
  • ৩১২ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মশা নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন।
সোমবার ( ২০ মে ) দিনব্যাপী উপজেলা পরিষদ ও এর আশপাশের এলাকার বিভিন্ন জায়গায় পরিত্যক্ত ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে এ অভিযান শুরু করা হয়।
এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) স ম আজহারুল ইসলাম।

ডেঙ্গু প্রতিরোধে কী করতে হবে তা জানিয়ে ইউএনও স ম আজহারুল ইসলাম বলেন, ডেঙ্গু ভাইরাস বাহিত এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংস করার মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব। এজন্য সাধারণ মানুষের মধ্যে এর সচেতনতা বাড়াতে হবে। পারিবারিক ও সামাজিকভাবে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসতে হবে। সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব।
তিনি আরও বলেন, নিজেদের বসবাসের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়ি বা কর্মক্ষেত্রের আশেপাশে কোথাও ময়লা আবর্জনা জমতে দেয়া যাবে না। কোন কৌটা, চিপসের প্যাকেট, তালের শাঁসের খোল, নারকেলের খোল বা এরকম পদার্থ যার মধ্যে বৃষ্টির পানি জমে আছে তা পরিষ্কার করতে হবে। মশা নিয়ন্ত্রণই ডেঙ্গু প্রতিরোধের প্রধান হাতিয়ার। এ জন্য আমাদের সকলকে একসঙ্গে ডেঙ্গু প্রতিরোধে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ ফারহানা পৃথা, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল হক ঠিকাদার প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD