1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • প্রকাশিতঃ সোমবার, ২০ মে, ২০২৪
  • ৩২৯ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

‘দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায়’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ মে) দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র উদ্যোগে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোতাহের হোসেন জামাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন, বিতক প্রতিযোগিতার বিচারক চৌদ্দগ্রাম সরকারি কলেজের প্রভাষক সাহেরা খান, মো: ফারুক হোসেন, চিওড়া সরকারি কলেজের প্রভাষক মাহফুজুর রহমান, মডারেটর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেফাউল আলম, চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রূপম সেনগুপ্ত, চৌদ্দগ্রাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন, চাঁন্দকরা সেকান্তর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদ উল্লাহ ভূঁইয়া, ধোড়করা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এ আর বাচ্চু খাঁ।

বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, চৌদ্দগ্রাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, শ্রীপুর প্রসন্ন একাডেমী, মুন্সীরহাট তাহেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়, মিয়াবাজার লতিফুন্নেছা উচ্চ বিদ্যালয়, মিয়াবাজার তোষণ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে পক্ষ দল শ্রীপুর প্রসন্ন একাডেমীকে পরাজিত করে বিপক্ষ দল মুন্সীরহাট তাহেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে চৌদ্দগ্রাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করে মিয়াবাজার তোষন রফিক বালিকা উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থান অধিকার করে চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানের শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD