1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন; ব্রাহ্মণপাড়ায় নির্বাচনী শোডাউনে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন; ব্রাহ্মণপাড়ায় নির্বাচনী শোডাউনে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ২৫৮ বার পঠিত

 

মেঃ রেজাউল হক শাকিল ।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নির্বাচনী আচরণ বিধি লংঘন করে বিশাল মোটরসাইকেল শোডাউনে দুর্ঘটনার শিকার হয়ে ইয়াসিন আহমেদ সজল ( ৩২ ) নামে এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার ( ১৬ মে ) বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন উপজেলার শিদলাই ইউনিয়নের উত্তর শিদলাই এলাকার আবদুল আলীমের ছেলে।

জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাসুক সরকারের বই মার্কার সমর্থনে আচরণ বিধি লঙ্ঘন করে একটি মোটরসাইকেল শোডাউন উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রদক্ষিণ করেন। উক্ত মোটরসাইকেল শোডাউনে অংশ নেন ইয়াসিন। পরে শোডাউনটি উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায় পৌঁছুলে ইয়াসিন দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই গিয়াসউদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকালে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যায় ইয়াসিন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

এ ব্যাপারে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাসুক সরকার বলেন, মোটরসাইকেল শোডাউন অবৈধ আমার জানা ছিল না, আমি যখন শোডাউন নিয়ে আশাবাড়ী পার হচ্ছি তখন বিকট একটা শব্দ শুনতে পাই এবং দেখতে পাই একটি মোটরসাইকেল দুমড়ে মুছড়ে যায়। তাৎক্ষণিকভাবে আমি তাকেও উদ্ধার করতে গিয়েই দেখি সে মৃত্যুবরণ করে।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ ( তদন্ত) মো, আমিনুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের জানা নেই। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাচন অফিসার সুলতানা এলিন বলেন, মোটরসাইকেল প্রদর্শন ও শো ডাউন করা সম্পূর্ণরূপ অবৈধ আমি এইমাত্র শুনেছি মোটরসাইকেল শোডাউন করতে গিয়ে একটা ছেলে মারা গেছে বিষয়টি আমি ব্যবস্থা নিব।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার স,ম আজহারুল ইসলাম বলেন,মোটরসাইকেল প্রদর্শন ও শোডাউন এবং এর ব্যবহার সম্পূর্ণ নিষেধ। আমরা বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD