1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় এক মাদকসেবির কারাদণ্ড - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ব্রাহ্মণপাড়ায় এক মাদকসেবির কারাদণ্ড

  • প্রকাশিতঃ রবিবার, ১২ মে, ২০২৪
  • ৩৩১ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আলাউদ্দিন ( ২১ ) নামের এক মাদকসেবিকে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার ( ১১ মে ) রাতে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) স ম আজহারুল ইসলাম এই দণ্ডাদেশ দেন।
দণ্ডাদেশ পাওয়া আলাউদ্দিন উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী এলাকার কালু মিয়ার ছেলে।

জানা গেছে, উপজেলা সদরের উপজেলা পরিষদ মডেল স্কুলের পেছনে প্রকাশ্যে গাঁজা সেবন করছে এক তরুণ। এমন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও স ম আজহারুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় আলাউদ্দিন নামে এক তরুণকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। এ সময় তাকে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

এ ব্যপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) স ম আজহারুল ইসলাম বলেন, ‘মাদকাসক্ত ব্যক্তিরা এই সমাজেরই। তরুণ ও যুবকদের মাদকের ভয়াবহ পরিণতি থেকে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের সকলের। সমাজ থেকে মাদক নির্মূলে উপজেলা প্রশাসনের পাশাপাশি সামাজিক ও পারিবারিক উদ্যোগ নেওয়া জরুরি। প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ‘

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD