1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ গ্রেফতার ৩ - Dainik Cumilla
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ গ্রেফতার ৩

  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ২৯৪ বার পঠিত

 

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ৮ মে দিবাগত মধ্যরাতে কুমিল্লায় কোতয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে বিদেশি পিস্তলের পাশাপাশি একটি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- সদর উপজেলার আড়াইওড়া গ্রামের আবদুল আউয়ালের পুত্র মোঃ মোজাম্মেল (২৯), বুড়িচং উপজেলার মোকাম গ্রামের ইয়াছিন মিয়ার পুত্র ওমর ফারুক (৩২) এবং একই এলাকার তাজুল ইসলামের পুত্র শাহপরান ওরফে সোহাগ (৩০)।

বৃহস্পতিবার (৯ মে) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান। তিনি জানান, কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের একটি দল সদর উপজেলার আড়াইওড়া ভোলানগর গ্রামে তল্লাশি চৌকি (চেকপোস্ট) বসায়। এসময় রাস্তার উত্তর পাশ থেকে একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি চেকপোস্টের কাছাকাছি এসে পুলিশের উপস্থিতি দেখে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিক তাদেরকে মোটরসাইকেলসহ আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাদের মোটরসাইকেলটিও জব্দ করে পুলিশ।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD