1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
  4. [email protected] : w2s_f6f7548a6d97 :
কুমিল্লায় তিন উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা - Dainik Cumilla
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ফুটবল আনতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্র তাসকিনের কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ​ব্রাহ্মণপাড়ায় ১৯ মামলার পরোয়ানাভুক্ত শীর্ষ মাদক কারবারি সবুজ গ্রেফতার ​ ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্টে ৩ মাদকসেবির কারাদণ্ডসহ গ্রেফতার ৪ সরকার ৫ মাসে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, ধর্ষণ, খুনের রাজত্ব কয়েম করেছে…. মাওলানা এ টি এম মাছুম ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে সুফিবাদী সুন্নী মহাসমাবেশে বক্তারা “নবীগণের-ওলীগণের প্রদর্শিত মানবিক ইসলামকে প্রসারিত করার আহ্বান” পর্ব্রাযাপ্ত বৃষ্টিতে ও অনুকূল আবহাওয়ার ব্রাহ্মণপাড়ায় আমন ধানের ফলন ভাল হবে বলে কৃষকের স্বপ্ন কুমিল্লায় ‘২ টাকার আহার’ কর্মসূচির উদ্ধোধন নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মাদকসেবিসহ গ্রেফতার ৬

কুমিল্লায় তিন উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ২৭৪ বার পঠিত

 

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে কুমিল্লা তিন উপজেলায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা। এর মধ্যে জেলার মনোহরগঞ্জ এবং মেঘনা উপজেলায় চেয়ারম্যান পদে এসেছেন নতুন মুখ। আর লাকসামে আবারো বিজয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যানসহ পুরো পরিষদ।

বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলে জানা যায়, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান চৌধুরী। ঘোড়া প্রতীকে তিনি পেয়েছেন ৭৭ হাজার ১১ ভোট। লাকসাম উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ ইউনুছ ভূইয়া। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৮১ হাজার ৩৯৫ ভোট এবং মেঘনা উপজেলায় তাজুল ইসলাম তাজ চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ১৮ হাজার ৬ শ ভোট।
রাত ৯ টায় প্রাপ্ত ফলাফলে মনোহরগঞ্জ উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আমিরুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিরিন আক্তার বিজয়ী হয়েছেন।

লাকসাম উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ আলী এবং নারী ভাইস চেয়ারম্যান পদে পড়শী সাহা বিজয়ী হয়েছেন।
মেঘনা উপজেলা থেকে প্রাপ্ত তথ্য অনুসারে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার আবুল কালাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দিলারা শিরিন জামান বিজয়ী হয়েছেন।
৮ মে বুধবার কুমিল্লা তিনটি উপজেলার ২০৬ টি কেন্দ্রে সকাল আটটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৩ উপজেলাতে মোট ভোটার ৫ লাখ ৫৬ হাজার ৯৬১ জন।
চেয়ারম্যান পদে ১১ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD