1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ট্রান্সফরমার চোর চক্রের এক সক্রিয় সদস্য গ্রেপ্তার - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় ট্রান্সফরমার চোর চক্রের এক সক্রিয় সদস্য গ্রেপ্তার

  • প্রকাশিতঃ বুধবার, ৮ মে, ২০২৪
  • ৪৮৩ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল ।।

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ট্রান্সফরমার চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করে কুমিল্লা জেলা হাজতে প্রেরণ করেছে। থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্ল্যাহ এর নির্দেশে থানার এস আই মিথুন কুমার মন্ডল সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার রাত ১০টায় উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের মানিক ড্রাইভারের দোকানের সামনে এক ব্যক্তিকে একটি চটের বস্তা নিয়ে দাড়িয়ে থাকতে দেখে সন্দেহ হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাবার সময় তাকে আটক করে। তার সাথে থাকা চটের বস্তা তল্লাশী করে একটি বৈদ্যুতিক ট্রান্সমিটার, ৫ কেজি তামার তাঁর, ট্রান্সমিটার এর ভিতরে থাকা ছোট বড় চার কোনা বিশিষ্ট ২০ পিচ কয়েল এর বক্স, একটি ট্রান্সমিটার এর সিরামিক্সের তৈরী চকেট, একটি প্লাস্টিকের তৈরী ফিউজ চকেট, বৈদ্যুতিক তাঁর লাগানোর কাজে ব্যবহৃত দুইটি সিরামিক্স, ১টি লোহা কাঁটার করাত, ৩টি লোহা কাঁটার ব্লেড, ১টি রেঞ্জসহ মাধবপুর ইউনিয়নের জাহের মেম্বারের বাড়ীর মৃত মহরম আলীর ছেলে মোঃ শরিফুল ইসলাম (৩৫) আটক করে থানায় নিয়ে আসে। সে চোর চক্রের এক সক্রিয় সদস্য বলে পুলিশের কাছে স্বীকার করেছে। বুধবার সকালে আসামীকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। এব্যপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্ল্যাহ সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD