1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় বেকারীতে শিশু দিয়ে চালাচ্ছে ঝুঁকিপূর্ণ কাজ,বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে নিম্নমানের খাদ্য সামগ্রী - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় বেকারীতে শিশু দিয়ে চালাচ্ছে ঝুঁকিপূর্ণ কাজ,বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে নিম্নমানের খাদ্য সামগ্রী

  • প্রকাশিতঃ বুধবার, ৮ মে, ২০২৪
  • ৩১৭ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিশু শ্রমিক দিয়ে করানো হচ্ছে ঝুঁকিপূর্ণ কাজ। যে বয়সে শিশুরা বিদ্যালয়ে যাবার কথা সেই বয়সে তারা সামান্য টাকার বিনিময়ে বিক্রি করছে শ্রম। মালিকরা তাদের অল্প বেতনে কাজ করায় এতে লাভবান হয় বেশি। এরকমই দেখা মেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর বাজারে নূর বেকারীতে।এ ছাড়া ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন বেকারীতে নিম্নমানের সামগ্রী ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী হচ্ছে বিভিন্ন খাদ্য সামগ্রী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নূর বেকারীর বাহিরে মনোরম পরিবেশে দেখা গেলেও ভিতরে দেখা মেলে ভিন্ন চিত্র। অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের সামগ্রী (বেকারীর মালামাল) দিয়ে খাদ্য সামগ্রী তৈরী হচ্ছে। এ ছাড়াও ৮/১০ জন শিশু যাদের বয়স ১০ থেকে ১৩ বছর তাদের দিয়ে বেকারীর যুক্তিপূর্ণ কাজ করাচ্ছে। শিশুরা প্রচন্ড গরমে মধ্যে চুল্লীতে কেক,পাউরুটি, বন,বাটার বন ও কাঁচা মিষ্টি তৈরি করতে দেখা যায়। এ ছাড়াও উপজেলার অন্যান বেকারীতেও এমন চিত্র নজরে আসে।

এ ব্যপারে নুর বেকারীর মালিক গাজী মোঃ আলম মিয়া বলেন, শিশুদের দিয়েই আমরা দীর্ঘদিন যাবৎ বেকারীতে কেক, পাউরুটি, কাঁচা মিষ্টিসহ অন্যান্য সামগ্রী তৈরি করছি। বড় শ্রমিকদের বেতন বেশি তাই তাদের দিয়ে আমাদের পুষে না। এখানে শিশু শ্রমিকরা অসহায় তাই তাদের পরিবারের লোকজন আমাদের কাছে দিয়ে গেছে। অস্বাস্থ্যকর পরিবেশের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন আমরা চেষ্টা করি পরিষ্কার রাখতে, মাঝে মাঝে অপরিষ্কার হয়ে যায়।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম বলেন, আমরা বেকারীর উপরে কিছুদিন আগে অভিযান চালিয়েছি।বর্তমানে আমরা আবারো অভিযান চালাবো। যারা শিশু দিয়ে বেকারিতে ঝুঁকিপূর্ণ কাজ করায় তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD