1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় তাহের মাস্টারের ইন্তেকাল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় তাহের মাস্টারের ইন্তেকাল

  • প্রকাশিতঃ শনিবার, ৪ মে, ২০২৪
  • ৩০৬ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের চন্ডিপুর পশ্চিম পাড়া গনি ভূইয়া বাড়ির সমাজ সেবক আঃ তাহের মাস্টার ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন৷ মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৫ বছর৷ তিনি গতকাল (বৃহস্পতিবার) রাত ১.৩০ মিনিটে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন৷ মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন৷ কর্ম জিবনে তিনি উপজেলার অলুয়া দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করেছেন৷ মরহুমের জানাযায় উপস্থিত থেকে আত্মার মাগফেরাত কামনা করেন দুনিয়া ও আখিরাতের কাজ করি সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সরকার জহিরুল হক মিঠুন, চেয়ারম্যান প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপি, সাবেক চেয়ারম্যান উসমান গনি ভূইয়া, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম ভূইয়া, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এড. জাহাঙ্গীর আলম ভূইয়া, সাবেক ইউপি চেয়ারম্যান এ কে এম আবুল কালাম আজাদ ভূইয়া, মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ আল মামুন, সমাজ সেবক মোঃ গোলাম কিবরিয়া অপুসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লীরা উপস্থিত ছিলেন৷ শুক্রবার বাদ আসর গনি ভূইয়া বাড়ি জামে মযজিদ প্রাঙ্গনে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়৷ পরে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD