1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
অসামাজিক কার্যকালাপে জড়িত থাকার অভিযোগে নারী পুরুষ আটক করে থানায় সোপর্দ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

অসামাজিক কার্যকালাপে জড়িত থাকার অভিযোগে নারী পুরুষ আটক করে থানায় সোপর্দ

  • প্রকাশিতঃ বুধবার, ১ মে, ২০২৪
  • ৩০৯ বার পঠিত

মো: ওমর ফারুক মুন্সী :

কুমিল্লার দেবিদ্বারে অসামাজিক কার্যকলাপে জরিত থাকার অভিযোগে জাকির হোসেন ভূইয়া নামে এক ব্যক্তিকে নারীসহ আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। বুধবার সন্ধায় ৬টায় দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ির গ্রামে এই ঘটনা ঘটেছে৷
আটক জাকির ভূইয়া ভিংলাবাড়ি গ্রামের মৃত জয়দল হোসেনের ভূইয়া ছেলে। বিষয় নিশ্চিত করেছে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ নয়ন মিয়া।

ভিংলাবাড়ি গ্রামের ওমর ফারুক, আল-আমিন ও অপু জানায়, বিকেল ৫টায় ভিংলাবাড়ি ইসলামি সমাজ কল্যাণ পরিষদের সকল সদস্য ও গ্রামবাসী মিলে জাকির ভূইয়ার নিজ বাড়ি থেকে তাদের দুইজনকে আটক করে। ওই সময় উত্তেজিত জনতা তাদের বাড়ি ঘেরাও করে। পরে থানায় খবর দিলেন পুলিশ ঘটনাস্থলে এসে দুজনকে থানায় নিয়ে যায়।

ভিংলাবাড়ি গ্রামের জাবেদ আহমেদ নবী জানায়, জাকির হোসেন ভূইয়া একজন মাদক ব্যবসায়ী। এবং খারাপ প্রকৃতির লোক। সে প্রতিদিন সব ধরনের খারাপ কাজে লিপ্ত থাকে, নেশা করে। সে ওই আমাদের গ্রামে মাদকের সাপ্লাই দেয়।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ নয়ন মিয়া জানায়, অসামাজিক কার্যকলাপে জরিত থাকার অভিযোগে দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ির, গ্রামবাসী দুইজনকে আমাদের কাছে সোপর্দ করেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। আটক দুইজন বর্তমানে পুলিশ হেফাজতে আছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD