1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
প্রতিদিন পথচারীদের মাঝে শরবত বিতরন হয় দেবিদ্বারে - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

প্রতিদিন পথচারীদের মাঝে শরবত বিতরন হয় দেবিদ্বারে

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৩০৯ বার পঠিত

 

দেবিদ্বার প্রতিনিধি :

ট্রাক চালক হোসেন মিয়া। সিলেকশস বালু নিয়ে সিলেট থেকে যাচ্ছেন ফেনী জেলায়। তীব্র গরমের দুপুরে কুমিল্লার দেবিদ্বার আসার পর একদল সেচ্ছাসেবী তার হাতে তুলে দিয়েছেন এক বোতল ঠান্ডা বিশুদ্ধ পানির শরবতের বোতল। গরমের মধ্যে এটা পেয়ে এক প্রকার খুশী তিনি। ধন্যবাদ জানান সেচ্ছাসেবীদের।

হোসেনর মত আরো বহু আন্তঃজেলার ট্রাক চালক, বাস চালক, দূরপাল্লার বাস যাত্রী ,রিকশা চালকসহ পথচারীদে তৃষ্ণা মেটাতে প্রতিদিন বিশুদ্ধ ঠান্ডা পানি ও শরবত বিতরণ করছে কুমিল্লার দেবিদ্বারের একদল মানবিক মানুষ।

দেবিদ্বার নিউ মার্কেট এলাকায় দুপুর ১২ টা থেকে হয় এই বিতরণ। চলে দুপুর ২ টা পর্যন্ত। এই দুই ঘন্টা সময়ের মধ্যে প্রতিদিন বিতরণ হয় ৭০০ থেকে ১০০০ লিটার। খেয়ে স্বস্তি পায় হাজার হাজার মানুয়।

গত পাঁচদিন ধরে হয় এই মানবিক কাজ। চলবে আরো কয়েকদিন। আর এই বিতরণের উদ্যোগ নিয়েছে স্থানীয় সংবাদকর্মী ইসহাক হাসান নামে এক তরুণ। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এগিয়ে এসেছেন থানাপুলিশ, শিক্ষক, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

ইসহাক হাসান জানায়, প্রথম দিন আমি নিজেই উদ্যোগ নিয়ে বিতরণ করেছি। এরপর থেকে আমার সাথে যুক্ত হয়েছে অনেকে। আর্থিক সহযোগিতা করেছেন তারা। আবার অনেকে বিতরণও করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD