1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবিদ্বারে ৭দিন ব্যাপী তরুনরা খাওয়াচ্ছেন বিনামূল্যে শরবত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দেবিদ্বারে ৭দিন ব্যাপী তরুনরা খাওয়াচ্ছেন বিনামূল্যে শরবত

  • প্রকাশিতঃ রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৩৮৮ বার পঠিত

দেবিদ্বার,কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বারে তীব্র গরমের কারণে বিনামূল্যে ৭দিন ব্যাপী শরবত বিতরন করে আসছেন তরুন সমাজের কয়েকজন সেচ্ছাসেবী। এতে প্রশংসায় ভাসছেন এই সেচ্ছাসেবীরা, বুধবার থেকে দুপুর ১২টায় দেবিদ্বার নিউমার্কেট চত্বরে পথচারী ও সকল যানবাহন চালকদের মাঝে এই বিতরণ শুরু হয়। বিতরণের প্রথম দিনে লেবু, মাল্টা,টেং, ইসুপগুল, তুমকার দানা,চিনি মিশ্রিত ২০০লিটার শরবত বিতরন করা হয়, এই কার্যক্রম আগামী ৭দিন ব্যাপী চলবে বলে জানিয়েছেন এই কার্য়ক্রমের উদ্যোগক্তারা।

এই বিতরণের উদ্যোক্তা তরুন সাংবাদিক ইসহাক হাসান ও নাহিদুল ইসলামের জনান, আমরা প্রথমে ছোট পরিশরে শুরি করি, পরে এই শরবত বিতরনে অর্থ সহযোগিতা করেছেন বিত্তবান ও প্রবাসীরা, এছাড়াও দেবিদ্বার থানা পুলিশ, হাসপাতাল মালিক সমিতি, ব্যাবসায়ীরাও এতে শরিক হয়েছেন। যতোদিন পর্যন্ত অর্থ সহযোগিতা পাবো ততদিন চালিয়ে যাবো।
এ সময় উপস্থিত ছিলেন, দেবিদ্বারের বিশিষ্ট ব্যাবসায়ী ইকবাল হোসেন অপু, দেবিদ্বার উপজেলার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল, উপজেলা স্বাস্থ কমপ্লেক্সএর আবাসিক মেডিকেল ইনচার্জ ডাঃ নাজমুল হাসান সাঈদ, দেবিদ্বার প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক ময়নাল হোসেন ভিপি, গোলাম রাব্বী প্লাবন, নাজমুল হাসান সোহাগ, নাজমুল হাসান নাহিদ,দেবিদ্বার উপজেলা ব্লাড ডোনার গ্রুপের নাহিদুল ইসলাম,জায়েদুল ইসলাম, আলিনুর ইসলাম সহ সেচ্ছাসেবীরা।
এ সময় সেচ্ছাসেবীরা বলেন তীব্র তাপদাহে দেশের পরিস্থিতি দিন দিন কঠোর হচ্ছে, এই গরমে এক গ্লান ঠান্ডা শরবত যে কতোটা স্বস্থির, তা যিনি পান করে, সেই বলতে পারবেন, যারা বাহিরে বের হয়, বিশেষ করে শ্রমিকরা তাদের মধ্যে একটু সাময়িক স্বস্থি ফিরিয়ে দিতে আমাদের এই উদ্যোগ। আমরা আমাদের মতো করে চেষ্টা চালিয়া যাচ্ছি, অন্যদিকে এই মানবিক কাজকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD