1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল

  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৪৪২ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন “ব্রাহ্মণপাড়া সাংবাদিক ফোরাম” এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ব্রাহ্মণপাড়া সাংবাদিক ফোরাম এর আয়োজনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন ডাঃ মোঃ ইউনুছ সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মোঃ আব্দুল আলীম খান। উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন নয়ন ও সাংবাদিক ফারুক আহামেদ এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আমিনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হক। এসময় সাংবাদিক যথাক্রমে ডাঃ মোঃ ইউনুছ সরকার, সহকারি অধ্যাপক আব্দুল কুদ্দুছ, হারুন অর রশিদ, জসিম উদ্দিন মাষ্টার, অপু খান চৌধুরী, রেজাউল হক শাকিল, প্রধান শিক্ষক মাসেকুল ইসলাম রুমান, মশিউল আলম সোহাগ, কাজল চন্দ্র সরকার, সজিব হোসেন ভূইয়া, সাইফুল ইসলাম ভূইয়া, গাজী রুবেল, মোঃ বাছির উদ্দিন, দেলোয়ার হোসেন, ঈমাম হোসেন, সাইফুল ইসলাম ভূইয়া, সোহেল খান চৌধুরী, সোহেল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সবশেষে দোয়া ও মোনাজাত করেন উপজেলা পরিষদ মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মো. মোবারক হোসাইন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD