1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ৪২ লাখ টাকার বিদেশি চোরাই পণ্য জব্দ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় ৪২ লাখ টাকার বিদেশি চোরাই পণ্য জব্দ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৩০৭ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনে টাস্কফোর্সের অভিযানে ৪২ লাখ ১১ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রসাধনী ও বাজি আটক করা হয়েছে। বুধবার ( ৩ এপ্রিল ) বিকেলে জেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

টাস্কফোর্স অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা জ্যোতি। এ সময় তাঁকে সহযোগিতা করেন শশীদল বিওপির নায়েব সুবেদার ফারুক কামালের নেতৃত্বে বিজিবি সদস্যরা ও ওই ইউনিয়নের দুই গ্রাম পুলিশ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল রেলস্টেশনে অভিযান পরিচালনা করে টাস্কফোর্স দল। এ সময় রেলস্টেশন এলাকা থেকে ভারতীয় বিভিন্ন প্রসাধনী ও বাজি আটক করা হয়। যার বাজার মূল্য ৪২ লাখ ১২ হাজার ২০০ টাকা। আটককৃত পণ্যগুলো হলো, স্ক্রিন সাইন ক্রিম ১৩ কাটুন, নেহা মেহেদী ১৫ কাটুন, ফেন্সি বাজি ০২ কাটুন, ডাবল আমরা তেল ২৩ কার্টুন।সাথে বাজি এক বস্তা ও মেহেদী দুই বস্তা। পরে জব্দকৃত মালামাল বিজিবির হেফাজতে দেওয়া হয়।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম বলেন, শশীদল রেলস্টেশনে ট্রেন এলেই ব্যাগ হাতে ছুটে যায় চোরাচালানকারীর দল। তারা ট্রেনে চোরাই পণ্য তুলে দেয়। এ বিষয়ে আগে থেকে তথ্য পেয়ে ঝটিকা অভিযান চালানো হয়েছে। এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD