1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহেরের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহেরের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৩১৪ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মুহাম্মদ আবু তাহেরের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার চান্দলা মাদ্রাসা মাঠে ইউনিয়নবাসীর উদ্যোগে এর আয়োজন করা হয়।
এতে প্রবীণ আওয়ামীলীগ নেতা সৈয়দ আবদুল কাফীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট ওমর ফারুক, কুমিল্লা দক্ষিণ জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মো. শাহ আলম, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তৈয়ব অপি, সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, চান্দলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক, দুলালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাশেদুল ইসলাম বাবি ভূইয়া, এডভোকেট শামীমা চৌধুরী, চান্দলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহসভাপতি হান্নান দারোগা। সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো. ইসরাফিল হোসেন ভূইয়া। বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আব্দুল্লাহ আল মাসুদ, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও মধুমতী হসপিটালের চেয়ারম্যান নাজমুল হাসান শরীফ, যুবলীগ নেতা আবু মোছা মোল্লা, প্রভাষক অপু ছারোয়ার, চান্দলা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আনোয়ার হোসেন সাইফুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাহেবাবাদ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আলিফ। এছাড়া উক্ত ইফতার ও দোয়া মাহফিলে ওই ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD