1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
  4. [email protected] : w2s_f6f7548a6d97 :
প্রাথমিক শিক্ষক নিয়োগে শতভাগ স্বচ্ছতা রাখা হবে- কুমিল্লায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী - Dainik Cumilla
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ফুটবল আনতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্র তাসকিনের কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ​ব্রাহ্মণপাড়ায় ১৯ মামলার পরোয়ানাভুক্ত শীর্ষ মাদক কারবারি সবুজ গ্রেফতার ​ ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্টে ৩ মাদকসেবির কারাদণ্ডসহ গ্রেফতার ৪ সরকার ৫ মাসে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, ধর্ষণ, খুনের রাজত্ব কয়েম করেছে…. মাওলানা এ টি এম মাছুম ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে সুফিবাদী সুন্নী মহাসমাবেশে বক্তারা “নবীগণের-ওলীগণের প্রদর্শিত মানবিক ইসলামকে প্রসারিত করার আহ্বান” পর্ব্রাযাপ্ত বৃষ্টিতে ও অনুকূল আবহাওয়ার ব্রাহ্মণপাড়ায় আমন ধানের ফলন ভাল হবে বলে কৃষকের স্বপ্ন কুমিল্লায় ‘২ টাকার আহার’ কর্মসূচির উদ্ধোধন নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মাদকসেবিসহ গ্রেফতার ৬

প্রাথমিক শিক্ষক নিয়োগে শতভাগ স্বচ্ছতা রাখা হবে- কুমিল্লায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ২৪৭ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী বলেছেন,প্রাথমিক শিক্ষক নিয়োগে শতভাগ স্বচ্ছতা রাখা হবে,আগামী জুন মাসের মধ্যেই ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন করবে সরকার। সে জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

আজ শুক্রবার (২৯ মার্চ) বেলা পৌনে ১১টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন।
প্রতিমন্ত্রী রুমানা আলী বলেন, ‘শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কেউ যেন প্রতারিত না হয় কিংবা কেউ যেন প্রতারণা না করতে পারে সে জন্য সরকার সব ব্যবস্থা গ্রহণ করবে। আমি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কন্দ্রে পরিদর্শণ করেছি। সেখানে খুব ভালোভাবে পরীক্ষা হচ্ছে।’ তবে এ বছর নিয়োগ পরীক্ষায় প্রার্থীর সংখ্যা কিছুটা কম বলে তিনি মন্তব্য করেন।
এই ধাপে কুমিল্লা জেলায় ৩২ হাজার ১৯৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে নারী ১৪ হাজার ৭৬৭ জন এবং পুরুষ ১৭ হাজার ৪৩২ জন।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু জাফর খান,পুলিশ সুপার আবদুল মান্নান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)পঙ্কজ বড়ুয়াসহ ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষক জেলা পুলিশ ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD