1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ব্রাহ্মণপাড়ায় ভিক্ষুকদের মাঝে গাভী ও অটোরিক্সা বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ব্রাহ্মণপাড়ায় ভিক্ষুকদের মাঝে গাভী ও অটোরিক্সা বিতরণ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৩২০ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল ।।

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে অসহায় ও দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা এবং ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ভিক্ষুকদের মাঝে গাভী ও অটোরিক্সা বিতরণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্য্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার স.ম.আজহারুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. কবির আহামেদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন। অনুষ্ঠানে অসহায় ও দরিদ্র ১৯ জনকে ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা করা হয়। এছাড়া ভিক্ষুক পুনর্বাসনের লক্ষে ২ জনকে ২টি অটোরিক্সা ও ২ জনকে গাভী দেওয়া হয়। যার মূল্য ২ লক্ষ ১৫ হাজার টাকা। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD