1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় স্বাধীনতা দিবস উপলক্ষে অসহায় পরিবারের মাঝে বিজিবির ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় স্বাধীনতা দিবস উপলক্ষে অসহায় পরিবারের মাঝে বিজিবির ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৩১৯ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল ।

বর্ডার গার্ড বাংলাদেশ সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর পক্ষ থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ২০০টি দরিদ্র পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজ মিলনায়তনে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি’র) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আশিক হাসান উল্লাহ, বিজিবিএম পিএসসি। এসময় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি’র) সহকারী পরিচালক মোঃ মতিউর রহমান, শশীদল ক্যাম্প কমান্ডার ফারুক কামালসহ অন্যান্য কর্মকর্তা ও জোয়ানরা উপস্থিত ছিলেন। অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আশিক হাসান উল্লাহ জানান, বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদাই আর্ত মানবতার সেবায় অসহায় ও দুস্থদের জন্য বিভিন্ন প্রকার কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং মাহে রমজান উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরসহ প্রত্যন্ত অঞ্চলগুলোতে অসহায়, দুস্থ ও হতদরিদ্রের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করে। এরই অংশ হিসেবে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি দুই শতাধিক মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জনস্বার্থে বিজিবির এ ধারা অব্যাহত থাকবে। ইফতার ও খাদ্য সামগ্রী পেয়ে উপকারভোগীরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD