1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে গোমতী চরের মাটি কাটায় সহযোগিতাকারীকে সাত দিনের কারাদণ্ড - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ে গোমতী চরের মাটি কাটায় সহযোগিতাকারীকে সাত দিনের কারাদণ্ড

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৩৫২ বার পঠিত

 

মারুফ হোসেন

কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন এর মিথিলাপুর গ্রামে গোমতি নদীর চরের মাটি অবৈধভাবে কেটে নেওয়া মাটি ব্যবসায়ীদের সহযোগিতাকারী মোঃ মোস্তফা (৩০) নামে এক অপরাধীকে মোবাইল কোর্ট আইনে ৭( সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বুড়িচং উপজেলার সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম এ কারাদণ্ড প্রদান করেন।সূত্রমতে রাতের আধারে মাটি কেটে নিতে মাটি ব্যবসায়ীরা তাকে বুড়িচং উপজেলার পরিষদে মোবাইল কোর্ট এর গাড়ি এবং ম্যাজিস্ট্রেট কখন অভিযানে বের হয় সে তথ্য দিয়ে সে মাটি ব্যবসায়ীদের সহযোগিতা করত। এবং এর বিনিময়ে সে মাটি ব্যবসায়ী দের থেকে আর্থিক সুবিধা পেত বলে স্বেচ্ছায় দোষ স্বীকার করে।

মোবাইল কোর্ট পরিচালনার কাজে সহযোগিতা করেন আনসার সদস্যগণ ও বুড়িচং থানা পুলিশের চৌকস টিম। মোঃ ছামিউল ইসলাম বলেন কৃষি জমির মাটি , নদীর চরের মাটি, পাহাড়- টিলা, রাস্তা, বাঁধ এবং গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় অবৈধ মাটি ব্যবসায়ী দের বিরুদ্ধে উপজেলা প্রশাসন এর এমন অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD