1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা টিচার্স ট্রেইনিং কলেজ কেন্দ্রে ভুল প্রশ্ন পত্রে এনটিআরসি ২০২৩ পরীক্ষা নেবার অভিযোগ - Dainik Cumilla
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা টিচার্স ট্রেইনিং কলেজ কেন্দ্রে ভুল প্রশ্ন পত্রে এনটিআরসি ২০২৩ পরীক্ষা নেবার অভিযোগ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৩২৮ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লা টিচার্স ট্রেইনিং কলেজ কেন্দ্রে ভুল প্রশ্ন পত্রে এনটিআরসি পরীক্ষা ২০২৩ নেওয়ায় বিরম্বনার শিকার হয়েছেন কয়েক শত শিক্ষক নিবন্ধন প্রত্যাশি পরীক্ষার্থী।
ভুক্তভোগী পরীক্ষার্থীদের কয়েকজন জানান,বেলা সাড়ে নয়টায় অনুষ্ঠিত পরীক্ষায় সাধারণ স্কুল পর্যায়ের পরীক্ষায় প্রশ্ন বিতরন করা হয় কারিগরি/ এবতেদায়ি বিভাগের প্রশ্ন।
পরীক্ষার্থীরা এ বিষয়ে সংশ্লিষ্ট পরীক্ষায় হলে দায়িত্ব প্রাপ্ত ইনভিজিলেটরদের (শিক্ষকদের) দৃষ্টি আকর্ষণ করলেও তারা বিলিকৃত ভুল প্রশ্ন পত্রে পরীক্ষা চালিয়ে যান। এতে বিষয় ভিত্তিক পার্থক্য থাকার কারনে বিভ্রান্তিতে পড়ে যায় পরীক্ষার্থীগন।
পরীক্ষার শেষে ভুক্তভোগীরা কুমিল্লা টিচার্স ট্রেইনিং কলেজের অধ্যক্ষের কক্ষের সামনে উপস্থিত হয়ে বিষয়টির প্রতিবাদ করতে থাকে।
এমনি ভুক্তভোগী শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী সুজন জানান প্রথমে হল কর্তৃপক্ষ ভুল প্রশ্ন দেবার বিষয়টি অস্বীকার করলেও পরীক্ষার শেষে দেখা যায় সাধারন স্কুল পর্যায়ের প্রশ্নের জায়গায় কারিগরি ইবতেদায়ি পর্যায়ের প্রশ্ন অদল বদল হয়েছে। এতে করে ঐ কেন্দ্রের ১০১, ৩১১, ৩১২ ও ৩১৩ তম কক্ষের পরীক্ষার্থীগন ভোগান্তির শিকার হন।
এ বিষয়ে কুমিল্লা টিচার্স ট্রেইনিং কলেজের অধ্যক্ষ রাজিয়া সুলতানার সাথে যোগাযোগ করলে তিনি জানান বিষয়টি দেখার জন্য তিনি ম্যাজিস্ট্রেট কে জানিয়েছেন। তিনি উপস্থিত হয়ে ব্যবস্থা নিবেন।
ঘটনাস্থলে কুমিল্লা সদর দক্ষিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম উপস্থিত হয়ে বলেন,বিষয়টি এনটিআরসি কর্তৃপক্ষের নজরে আনা হবে এবং দায়ি ব্যাক্তিদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহনের জন্য সুপারিশ করা হবে।”
এ সময় তিনি পরীক্ষার্থীদের শান্ত থাকার আহবান করেন। রিপোর্ট লেখা পর্যন্ত পরীক্ষার্থীগন সেখানে অবস্থান করছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD