1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার মানুষের জন্য আমার মেয়ে ও কাজ করবে: এমপি বাহার - Dainik Cumilla
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

কুমিল্লার মানুষের জন্য আমার মেয়ে ও কাজ করবে: এমপি বাহার

  • প্রকাশিতঃ রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ২৮৭ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার বলেছেন, আমার মেয়ের (তাহসিন বাহার সূচনা) জীবনের জন্য এটা একটা টার্নিং পয়েন্ট। আমার মেয়েও কুমিল্লার মানুষের জন্য কাজ করবে। আমার তৈরি সিটি কর্পোরেশনে (কুসিক) একজন সৎ, শিক্ষিত মেয়র দিয়েছি এর চেয়ে বড় অনুভূতি আর কিছু নেই।
গতকাল (৯ মার্চ) রাতে নির্বাচনের ফল ঘোষণার পর কুমিল্লা ক্লাবের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এমপি বাহার বলেন, কুমিল্লা এখন একটি যানজটের শহরে পরিণত হয়েছে, ওয়াটার লগিংয়ের শহরে পরিণত হয়েছে। আমি এবং আমার মেয়ে যদি পরিকল্পিতভাবে কাজ করতে পারি তাহলে কুমিল্লার মানুষ অনেক কিছু পাবে।
তিনি আরও বলেন, আমার মেয়েকে (তাহসিন বাহার সূচনা) কুমিল্লা সিটি মেয়র নির্বাচিত করার মধ্য দিয়ে ১৫৭ বছরের মধ্যে একটা ইতিহাস সৃষ্টি করেছি। এই বিজয়ের মধ্য দিয়ে কুমিল্লায় রাজনীতির একটি সুষ্ঠু ধারা সৃষ্টি হবে।
প্রসঙ্গত, শনিবার (৯ মার্চ) কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) উপনির্বাচন অনুষ্ঠিত হয়। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী মোট ১০৫টি মধ্যে ডা. তাহসীন বাহার সূচী বাস প্রতীকে ৪৮ হাজার ৮৯০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুজ্জামান সাক্কু ঘটি প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট।
অপর দুই প্রার্থী নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ১৫৫ ভোট এবং নূর উর রহমান মাহমুদ তানিম হাতি প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট। কুমিল্লা সিটির মোট ভোটার ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ৯৪ হাজার ১১৫ জন। ভোটের হার ৩৮ দশমিক ৮২ শতাংশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD