1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
পাকিস্তানিরা বুঝতে পারেনি ৭ই মার্চ ছিলো স্বাধীনতার ঘোষণা' - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

পাকিস্তানিরা বুঝতে পারেনি ৭ই মার্চ ছিলো স্বাধীনতার ঘোষণা’

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৩২৯ বার পঠিত

কলেজ প্রতিনিধি।

১৯৭১ সালের ৭ই মার্চ পাকিস্তান থেকে প্রকাশিত পত্রিকাগুলো লিখেছিল যে, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করতে পারেন। ১৬ হাজার পাক সেনা রেসকোর্স ময়দানসহ এর আশেপাশে নিয়োজিত ছিল। যদি বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেন তবে তাকে গ্রেফতার করবে। কিন্তু ওই সময় বঙ্গবন্ধু তার বক্তব্যে এমন কৌশল অবলম্বন করলেন, বাঙালিরা বুঝতে পারলেও! পাকিস্তানিরা এটা  বুঝতেই পারিনি যে- এটা স্বাধীনতার ঘোষণা। ৭ মার্চের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান এ বক্তব্য রাখেন।

কলেজের ডিগ্রি শাখার মিলনায়তনে বৃহস্পতিবার সকালে এ সভা হয়। সভা শুরুর পূর্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।

সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক জান্নাত বিনতে মামুনের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মৃনাল কান্তি গোস্বামী, শিক্ষক পরিষদের সম্পাদক মো. আনোয়ার হোসেন, বাংলা বিভাগের অধ্যাপক মশিউর রহমান ভূঁইয়া, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক সুমন ঘোষ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জুবাইদা নূর খান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক রায়হানা মাহাবুব প্রমুখ।আলোচনা শেষে আবৃত্তি, চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD