1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

  • প্রকাশিতঃ বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৮ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম : কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৫২) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। তিনি উপজেলার উজিরপুর ইউনিয়নের উত্তর প্রতাপপুর গ্রামের মরহুম আমির হোসেনের ছেলে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক সাইদুল হক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় সড়ক পারাপারের সময় চট্টগ্রামমুখী লেনে অজ্ঞাতনামা একটি দ্রæতগতির গাড়ি বৃদ্ধ আনোয়ার হোসেনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে এবং আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করে।

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন বলেন, ‘দুর্ঘটনার সংবাদ পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে আইনী প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে’।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD