1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার পৃথক তিনটি অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার পৃথক তিনটি অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিতঃ শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪২৭ বার পঠিত

নেকবর হোসেন।।

কুমিল্লার পৃথক তিনটি অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ১০ ফেব্রুয়ারী বিকালে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন সোয়াগাজী চৌমুহনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০৬ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার দিশাবন্দ (মধ্যপাড়া) গ্রামের মৃত তৈয়ব আলী এর ছেলে মোঃ ইমান হোসেন (২৭)।

পৃথক আরেকটি অভিযানে ১১ ফেব্রুয়ারী রাতে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন সংরাইশ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০৬ কেজি গাঁজা, ৯১ বোতল ফেন্সিডিল ও ৩৮৯ বোতল স্কাফ’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা কোতয়ালী মডেল থানার গাজীপুর (উত্তর পাড়া) গ্রামের মোঃ দুলাল মিয়া এর ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন (২৮)।

পৃথক অন্য আরেকটি অভিযানে ১১ফেব্রুয়ারী রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন সোয়াগাজী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০ কেজি গাঁজা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কালি কৃষ্ণনগর (পূর্বপাড়া) গ্রামের মোঃ বিল্লাল হোসেন (২৭)।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামী মোঃ ইমান হোসেন (২৭) এর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী মোঃ জাহাঙ্গীর হোসেন (২৮)এর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় ও মোঃ বিল্লাল হোসেন (২৭) এর বিরুদ্ধে একই জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD