1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
পিপিএম পদক পেলেন কুবির সাবেক শিক্ষার্থী সানোয়ার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

পিপিএম পদক পেলেন কুবির সাবেক শিক্ষার্থী সানোয়ার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪০৪ বার পঠিত

কুবি প্রতিনিধি:

পুলিশ বাহিনীতে অসীম সাহসিকতা এবং বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতির পুলিশ পদক ‘পিপিএম’ এ ভূষিত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের ২য় ব্যাচের সাবেক শিক্ষার্থী মো. সানোয়ার হোসাইন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহের প্রথম দিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাদের এ পদক পরিয়ে দেন।

মো: সানোয়ার হোসেন ঢাকা আগারগাঁও কোম্পানি কমান্ডার র‍্যাব ২ এর ডেপুটি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হিসেবে এটাই প্রথম কোন শিক্ষার্থীর পিপিএম পদক অর্জন।

পুলিশ বাহিনীর সদস্যদের রাষ্ট্রীয় পদক প্রদানের রীতি অনুযায়ী এ পদক দেওয়ার প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। এরই অংশ হিসেবে ২০২৩ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ পিপিএম তিনি এ পদক পান।

পদক প্রাপ্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ পাওয়া আমার জন্য অত্যন্ত গৌরবের। এটি আমাকে নতুন উদ্যমে কাজ করার আগ্রহ জোগাবে। বাংলাদেশ র‍্যাবের একজন সদস্য হিসেবে দেশের সেবায় সর্বদা নিয়োজিত থেকে আমার উপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে পালনের জন্য সকলের কাছে দোয়া চাই। এই পুরস্কার পেতে ১৫-২০ বছর লেগে যায়। এত দ্রুত আমাকে এটার উপযোগী মনে করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা।

একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, সে তার কর্মস্থলে সততা ও প্রজ্ঞার পরিচয় দিতে পেরেছে বলে এই পুরস্কার অর্জন করেছেন। শিক্ষক হিসেবে এটা অনেক আনন্দের ও গর্বের বিষয়। সানোয়ারকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD