1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে বিয়ের ২০দিন পর সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ে বিয়ের ২০দিন পর সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

  • প্রকাশিতঃ শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫২ বার পঠিত

 

মারুফ হোসেন

কুমিল্লা-বুড়িচং-ব্রাহ্মণপাড়া-মীরপুর সড়কের
কুমিল্লা আদর্শ সদর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।আহত হয়েছে ভরাসার এলাকার তার বন্ধু পিয়াস (২৫)।

উপজেলার কালকড়পাড়(ভরাসার) এলাকায় শনিবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রাণ হারানো ২৫ বছর বয়সী মো. জাহিদুল ইসলাম সবুজ জেলার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া গাজীপুর এলাকার হুমায়ুন কবিরের ছেলে। তিনি একই ইউনিয়ন এর মহিষমারা গ্রামে বিয়ে করেন। তিনি কুমিল্লা ইপিজেডের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। নিয়তির নির্মম পরিহাস হাতের মেহেদীর রং মূছার আগে তার মৃত্যু বরন করতে হল। তার স্ত্রী জুই হতে হল বিধবা।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হাজী মোঃ বিল্লাল হোসেন ও ইউপি সদস্য মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

পরিবারের বরাত দিয়ে তিনি জানান, ২০ দিন আগে সবুজ বিয়ে করেন। তার স্ত্রীকে ( জুই) নিয়ে গত বৃহস্পতিবার কক্সবাজারে মধুচন্দ্রিমায় যান তিনি। শনিবার সকালে তিনি বাড়ি ফিরে আসেন।

ইউপি সদস্য আরও জানান, সকালে তাড়াহুড়া করে ইপিজেডের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান সবুজের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সবুজের মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের লোকজন তার মরদেহ বাড়িতে নিয়ে আসে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD