1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে কুবি শিক্ষক সমিতির মানববন্ধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে কুবি শিক্ষক সমিতির মানববন্ধন

  • প্রকাশিতঃ বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫১১ বার পঠিত

 কুবি সংবাদদাতা ।। 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উপাচার্যের কক্ষে শিক্ষকদের ওপর ‘পরিকল্পিত ও সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা’র প্রতিবাদ ও অবিলম্বে এর তদন্তপূর্বক বিচারের দাবিতে মৌন মানববন্ধন করেছে কুবি শিক্ষক সমিতি।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মেহেদী হাসানের নেতৃত্বে শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং বিভিন্ন অনুষদের ডিন, হল প্রাধ্যক্ষ ও বিভাগীয় প্রধানসহ প্রায় অর্ধশতাধিক শিক্ষক এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনের শেষে উপস্থিত শিক্ষকদের পক্ষ থেকে অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, উপাচার্য এবং প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে শিক্ষকদের ওপর সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে আমরা আজ শহিদ মিনার প্রাঙ্গণে মৌন মানববন্ধনে দাঁড়িয়েছি। শহিদ মিনার হল প্রতিবাদ এবং প্রতিরোধের স্মারক। উপাচার্য আমাদের মুখের ভাষা কেড়ে নিয়েছেন, যেমনটা পাকিস্তানি হানাদার বাহিনী মাতৃভাষা কেড়ে নিয়েছিল।

তিনি আরও বলেন, আমরা আজ ভিডিওতে দেখেছি উপাচার্য শিক্ষকদের সন্ত্রাসী বলেছেন। এর মাধ্যমে তিনি নিজেই তার সন্ত্রাসী রূপ প্রকাশ করেছেন। তাই আজ সন্ত্রাসী উপাচার্যের সাথে আমরা শিক্ষক সমাজ ফুল দিব না; সকল শিক্ষকরা একসাথে দিব।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD