1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় রোহিঙ্গাকে পাসপোর্ট তৈরীতে সহায়তাকারী ৩ জন গ্রেফতার; ১৪ টি পাসপোর্ট জব্দ - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

কুমিল্লায় রোহিঙ্গাকে পাসপোর্ট তৈরীতে সহায়তাকারী ৩ জন গ্রেফতার; ১৪ টি পাসপোর্ট জব্দ

  • প্রকাশিতঃ শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৯ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় রোহিঙ্গা নাগরিকের পাসপোর্ট তৈরির মামলায় ভুয়া পাসপোর্ট তৈরীতে সহায়তাকারী ৩ জন গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ; এ সময় ১৪ টি পাসপোর্ট ও বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।

পাসপোর্ট অফিসে গ্রেফতারকৃত রোহিঙ্গা নাগরিক মোঃ ইয়াছির এর জবানবন্দির সুত্র ধরে কুমিল্লা ডিবি ও কোতয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ ফয়সাল মিয়া (২৮), পিতা- শফিক মিয়া, সাং- ব্রাহ্মণচাপিতলা, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা। মোঃ মোশারফ হোসেন (৪২), পিতা- আবুল বাশার মিস্ত্রি, সাং- আড়াইওরা পশ্চিম পাড়া (ভোলানগর উত্তর পাশে), থানা-কোতয়ালী, জেলা- কুমিল্লা ও মোঃ শরিফুল ইসলাম শরিফ (২২), পিতা- জাহাঙ্গীর আলম, সাং- বাখরনগর, (শাহজাহান মেম্বার বাড়ী), থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা।

অভিযানকালে প্রতিষ্ঠানের মালিক নাসির উল্ল্যাহ(২৮) কৌশলে পালিয়ে যায়। এ সংক্রান্তে গ্রেফতারকৃত ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে মুরাদ নগর থানায় পাসপোর্ট আইনে অপর একটি মামলা রুজু প্রকৃয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD