1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে সিএনজি- কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৫, শিশুসহ আহত ২ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে সিএনজি- কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৫, শিশুসহ আহত ২

  • প্রকাশিতঃ রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২০ বার পঠিত

শামীম রায়হান॥

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরের আমিরাদ- কচুয়া আঞ্চলিক সড়কের মোহাম্মদপুর ইউনিয়নের মহানন্দ ব্রিজের দক্ষিণে ছোট লক্ষীপুর এলাকায় রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি(অটোরিকশা) ও কাভার্ডভ্যান(চট্রমেট্রো-ট-১১-৪৯২৪) মুখোমুখি সংঘর্ষে সিএনজি(অটোরিকশা) চালক ও মা – ছেলেসহ ৫ যাত্রীর নিহতের ঘটনা ঘটেছে।

দুর্ঘটনায় ৫ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ মোজাম্মেল হক৷

রবিবার (১১ ফ্রেব্রুয়ারী) সকাল সাড়ে দশটায় মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিন নগর গ্রামের মনিরুজ্জামান (৩৫) ,পীযুষ (৩০) ও ইসমাইল (২৮), মালীগাঁও ইউনিয়নের আনোয়ারখোলা গ্রামের সফিউল্লাহ (২৫) ও তার মা জাহানারা বেগম (৬৫)

এলাকাবাসী ও পুলিশ জানায়,দাউদকান্দি উপজেলার গৌরীপুরের আমিরাবাদ থেকে কচুয়া যাওয়ার পথে মেসার্স একতা পরিবহনের একটি কাভার্ডভ্যান ও বিপরীত দিক থেকে আসা সিএনজি (অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজি(অটোরিকশা) চালক,মা-ছেলেসহ ৫ আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। এর মধ্যে শিশুসহ ২ জন আহত হয়েছে। দূর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক পালিয়ে যায়।

দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার তৎপরতা চালায় দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃমোজাম্মেল হক ও গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ(ওসি) আসাদুজ্জামান আসাদ ও ফায়ার সার্ভিস কর্মীরা। ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়েছে৷ কাভাডভ্যান ও সিএনজি(অটোরিকশা)পুলিশ হেফাজতে রয়েছে৷ এ রির্পোট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD