1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা সিটি মেয়র উপনির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করেছে ৬ জন - Dainik Cumilla
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

কুমিল্লা সিটি মেয়র উপনির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করেছে ৬ জন

  • প্রকাশিতঃ বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৮ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদের উপ-নির্বাচনে এ পর্যন্ত ৬ জন রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছে। আগামী ১৩ ফেব্রুয়ারি মনোনয়ন দাখিলের শেষ তারিখ। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ৯ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ২২ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

আজ বুধবার বিকেল পর্যন্ত যারা মনোনয়ন সংগ্রহ করেছেন তাঁরা হলেন– সাবেক মেয়র বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল সাক্কু, মহানগর আওয়ামী লীগের সহ -সভাপতি জহিরুল ইসলাম সেলিম, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তানিম, বিএনপি থেকে বহিষ্কৃত নেতা উদ্দিন কায়সার। এছাড়াও মামুনুর রশীদ ও মো. মাইনুদ্দিন আহমেদ নামে আরও দুজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

রিটার্নিং কর্মকতা ফরহাদ হোসেন বলেন,নির্বাচনি পরিবেশ সুষ্ঠু ও সুশৃঙ্খল রয়েছে। প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা প্রচারণা করতে পারবেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD