1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কোন পরিস্থিতিতে কিভাবে দায়িত্ব পালন করতে হয়,সে অভিজ্ঞতা আমাদের আছে : কুমিল্লায় পুলিশের আইজিপি - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কোন পরিস্থিতিতে কিভাবে দায়িত্ব পালন করতে হয়,সে অভিজ্ঞতা আমাদের আছে : কুমিল্লায় পুলিশের আইজিপি

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪০৭ বার পঠিত

নেকবর হোসেন।।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, ‘পুলিশ জঙ্গিবাদ দমনে সফল। জঙ্গিরা যত পরিকল্পনাই করুক না কেন পুলিশ তা প্রতিহত করতে একদম এগিয়ে থাকে। জঙ্গিবাদ দমনে পুলিশের বিভিন্ন ইউনিটের সঙ্গে দেশের সাধারণ জনগণসহ মিডিয়াও ভূমিকা রাখছে।’

১১ ফেব্রুয়ারি দুটি রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কা রয়েছে কি না- এমন প্রশ্নে আইজিপি বলেন, প্রত্যেক রাজনৈতিক দলেরই কর্মসূচি পালনের অধিকার রয়েছে। কোন পরিস্থিতিতে কিভাবে দায়িত্ব পালন করতে হয়, সে অভিজ্ঞতা আমাদের আছে। সে অভিজ্ঞতার আলোকে পুলিশের প্রতিটি সদস্য সেভাবে প্রস্তুত রয়েছে। কোন পরিস্থিতি কিভাবে মোকাবেলা করতে হয় তারা জানে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায়ও পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানান আইজিপি।

এসময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন, কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নানসহ উর্ধতন কর্মকর্তা ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যসহ জেলার সুশীল সমাজের প্রতিনিধিরা।

সন্ধ্যায় ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং রাতে নৈশ্যভোজে অংশগ্রহণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD