1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার ৮ এমপি সংসদীয় স্থায়ী কমিটিতে সভাপতি ও সদস্য পদে স্থান পেয়েছেন যারা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার ৮ এমপি সংসদীয় স্থায়ী কমিটিতে সভাপতি ও সদস্য পদে স্থান পেয়েছেন যারা

  • প্রকাশিতঃ বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪১১ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন সদ্য সাবেক অর্থমন্ত্রী ও কুমিল্লা-১০ আসনের এমপি আ হ ম মুস্তফা কামাল। সংসদনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে তার পক্ষে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সংসদে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী কমিটির নাম প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।

এছাড়াও দ্বাদশ জাতীয় সংসদের বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য পদে স্থান পেয়েছেন কুমিল্লার আরো ৭ জন সংসদ সদস্য। তারা হলেন-কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারকে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের সংসদ সদস্য ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য এম এ জাহেরকে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য আবু জাফর মো.শফিউদ্দিন শামীমকে ধর্ম মন্ত্রণালয় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সবুর পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে, কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য আবদুল মজিদকে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে। এছাড়াও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য আবদুল মজিদকে দ্বাদশ জাতীয় সংসদের পিটিশন কমিটিতেও সদস্য হিসেবে রাখা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD