1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নগরীর চালের বাজারে অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

নগরীর চালের বাজারে অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশিতঃ সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪৪ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বিভিন্ন বাজারে চালের দোকানে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগ। সোমবার (৫ ফেব্রুয়ারি) কুমিল্লা নগরীর চকবাজার ও মোগলটুলি এলাকার বিভিন্ন দোকানে এ অভিযান চালানো হয়। এসময় বিভিন্ন অনিয়মের কারণে চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার কুমিল্লার চকবাজার ও মোগলটি এলাকার ৬টি পাইকারী চালের দোকান পরিদর্শন করা হয়। এসময় এক মাসের বেশি সময় ধরে চাল মজুদ করা, অতিরিক্ত লাভে চাল বিক্রি করা এবং খুচরা লাইসেন্স নিয়ে পাইকারী ব্যবসা পরিচালনা করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মের্সাস তানিয়া এন্টারপ্রাইকে ৫০ হাজার টাকা, হাসান ট্রেডার্সকে ৫০ হাজার টাকা ,লিটন ট্রেডার্সকে ২০ হাজার টাকা এবং মের্সাস ভৌমিক ব্রাদার্সকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী,জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট দেবাষীস অধিকারী,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আদর্শ সদর মোঃ আনোয়ার হোসেনসহ খাদ্য পরিদর্শকবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD