1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুবিতে ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন পরিসংখ্যান ও এমসিজে - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুবিতে ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন পরিসংখ্যান ও এমসিজে

  • প্রকাশিতঃ রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪২৭ বার পঠিত

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে মেয়েদের খেলায় পরিসংখ্যান ও ছেলেদের খেলায় বিজয়ী হয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা(এমসিজে) বিভাগ।

রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

মেয়েদের ইভেন্টে মুখোমুখি হয় পরিসংখ্যান বিভাগ ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ। সিএসই বিভাগকে ২-০ সেটে হারিয়ে ফাইনালে চ্যাম্পিয়ন হন পরিসংখ্যান বিভাগের মেয়েরা।

ছেলেদের ইভেন্টে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের মুখোমুখি হয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। এ খেলায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ২-১ সেটে জয় লাভ করে।

পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, আমরা আশা করি কুমিল্লা বিশ্ববিদ্যালয় খেলাধুলায় এগিয়ে যাবে। আজকের খেলা বেশ উপভোগ্য ছিল এবং অন্যান্য বিভাগের অনেক শিক্ষার্থীকে দেখছি খেলা উপভোগ করতে। আজকে আমাদের ক্রিকেট টিম আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট খেলতে রাজশাহী যাচ্ছে তাদের জন্য শুভকামনা।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উদ্যোগে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD