1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আলী হোসাইন মোল্লার ইন্তেকাল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আলী হোসাইন মোল্লার ইন্তেকাল

  • প্রকাশিতঃ শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫৫ বার পঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আলী হোসাইন মোল্লা (৮৫) বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) দিবাগত রাত তিন ঘটিকার সময় উনার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি মধ্যমপাড়া মোল্লা বাড়ীর মৃত আব্দুর রশিদ গাজীর ছোট ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও তিন কন্যা সন্তান সহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার সকাল ১১টায় মরহুমের নিজ বাড়ী সংলগ্ন বায়তুল আকসা মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে উনাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আলী হোসাইন মোল্লার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চৌদ্দগ্রামের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পৃথক পৃথক শোক বার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD