1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
পাট ও বস্ত্র মন্ত্রী জাহাঙ্গীর কবির নানককে সাইফুদ্দিন আলমগীরের ফুলেল শুভেচ্ছা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

পাট ও বস্ত্র মন্ত্রী জাহাঙ্গীর কবির নানককে সাইফুদ্দিন আলমগীরের ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৮ বার পঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীরমুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির নানককে ফুলের তোড়া দিয়ে বরণ ও শুভেচ্ছা জানান জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়ার কৃতিসন্তান, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুদ্দিন আলমগীর।

গত রবিবার স্থানীয় সময় বিকাল ৫টায় জার্মানীর ফ্রাঁংফুটে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মান বাংলাদেশের রাষ্ট্রদূত মো: মোশারফ হোসেন ভূঁইয়া, জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম শাবু, সহ-সভাপতি রিপন আহমেদ, আব্বাস চৌধুরী ও বীরমুক্তিযোদ্ধা মো: খসরু আহমেদ সহ জার্মান আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আলমগীর অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে রূপান্তরিত হয়েছে। যারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করে আসছে তাদের প্রতিহত করতে আমরা সবসময় প্রস্তুত রয়েছি।’ তিনি আরো বলেন, ‘গত ১৫ বছরে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে অনন্য ও বিরল। তাই আসুন ঐক্যবদ্ধ জাতি গঠনে সকলে এগিয়ে আসি।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD