1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা বোর্ড সেরা রামচন্দ্রপুর আবদুল মজিদ কলেজ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা বোর্ড সেরা রামচন্দ্রপুর আবদুল মজিদ কলেজ

  • প্রকাশিতঃ বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৮৯ বার পঠিত

মো: মোশাররফ হোসেন, মুরাদনগর প্রতিনিধিঃ

এ বছর (২০২৩) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের এইচএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডের সেরা হয়েছে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজ। এ প্রতিষ্ঠানে ৪১২ জিপিএ-৫সহ ৯৯.২৯ শতাংশ পাশ করেছে।

এ বছর মোট পরিক্ষার্থী ছিলো ৭০৯ জন, পাশ করেছে ৭০৪ জন। মেয়েদের পাশের হার , বিভাগ ভিত্তিক পাশের হার বিজ্ঞানে ৩৪১ জন পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩০৮ জন, মানবিকে ২২০ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১ জন এবং ব্যবসা শিক্ষায় ১৪৮ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন এবং অকৃতকার্য হয়েছেন ৫ জন। সর্বমোট ৪১২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে এক অনন্য রেকর্ড সৃষ্টি করেছে।

রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজের অধ্যক্ষ মো. ফেরদৌস আহমদ চৌধুরী ফলাফলে সন্তুষ্ট প্রকাশ করে বলেন, প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল মজিদ স্যারের দিক নির্দেশনায় ও কলেজ পরিচালনা পরিষদ এবং শিক্ষকদের সহযোগিতায় ও আন্তরিকতায় বোর্ড সেরা ফলাফল অর্জন করতে পেরেছি। তবে বিশেষ করে আমাদের শিক্ষার্থীদের প্রচেষ্টা ছিলো প্রশংসনীয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD