1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আজকের শিক্ষার্থীদের শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে- এমপি বাহার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

আজকের শিক্ষার্থীদের শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে- এমপি বাহার

  • প্রকাশিতঃ রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৩৩১ বার পঠিত

নেকবর হোসেন।। 

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, ঐতিহ্যমন্ডিত কুমিল্লা জিলা স্কুলে আসলে গর্বে বুক বড় হয়ে যায়,মুখ উজ¦ল হয়ে উঠে। এই জিলা স্কুল আজ বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছে। ঐতিহ্যের কুমিল্লার পরিচয় বহন করছে এই প্রতিষ্ঠান। এই বিদ্যাপীঠ তৈরী করেছে দেশের প্রধান বিচারপতি, সেনাপ্রধান, কেবিনেট সচিব,দূদকের চেয়ারম্যান সহ দেশবরেন্য বহু কৃর্তি মানুষ যারা  আমাদের কুমিল্লাকে গৌরবান্বিত করেছে। এজন্যই  আমি বলি, কুমিল্লা এগুলেই, এগুবে বাংলাদেশ। দেশে আজ শিক্ষার ক্ষেত্রে কোন কিছুর অভাব নেই। শিক্ষকদের  দায়িত্ব নিতে হবে। ভালো শিক্ষার্থী তৈরীর পাশাপাশি ভালো মানুষ তৈরী করতে হবে। সৎ দেশপ্রেমিক ভালো মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে।

রবিবার (২৮ জানুয়ারি) সকালে কুমিল্লার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কুমিল্লা জিলা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি এসব কথা বলেন।

এমপি বাহার আরও বলেন জাতিরপিতা বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন  সুখী সমৃদ্ধ সোনার বাংলার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজ টার্গেট নির্ধারণ করে  দিয়েছেন- ২০৪১ সালের ধনী জ্ঞান নির্ভর সুন্দর বাংলাদেশ। আজকের শিক্ষার্থীদের শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে।  আমরা ৩০ লাখ শহীদ আর দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে যে বাংলাদেশ অর্জন করেছি তা যেন বৃথা না যায়। আজকের শিক্ষার্থীরাই নেতৃত্ব দিবে  ২০৪১ সালের বাংলাদেশের। প্রিয় নেত্রী শেখ হাসিনা স্বপ্ন-স্মার্ট বাংলাদেশ তৈরীর প্রস্তুতি নিতে হবে।

প্রধান অতিথি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান। সভাপতিত্ব করেন কুমিল্লা জিলা স্কুলের প্রধান  শিক্ষক মোহাম্মদ আবদুল হাফিজ । এসময়  কুমিল্লা  সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসনাত  আনোয়ার উদ্দীন আহমেদ, কুমিল্লা জেলা প্রশাসন কার্যলয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অতীশ সরকার, কাউন্সিলর মনজুর কাদের মণি, প্রবীন সাংবাদিক অশোক  বড়য়া সহ বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা অতিথি ও দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। পরে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী কয়েকজন ছাত্রীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা  আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি সহ অতিথিরা।।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD