1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় হাঁস-মুরগি-কবুতর খেয়ে বেড়ানো অচেনা প্রাণী আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় হাঁস-মুরগি-কবুতর খেয়ে বেড়ানো অচেনা প্রাণী আটক

  • প্রকাশিতঃ শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৯০৬ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের বেওলাইন গ্রামে শতাধিক হাঁস, মুরগি ও কবুতর খেয়ে বেড়ানো অচেনা এক প্রাণীকে আটক করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে এ প্রাণীকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গ্রামটির বাসিন্দাদের হাঁস, মুরগি ও কবুতর খেয়ে বেড়াচ্ছিল একটি অচেনা প্রাণী। এতে গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে পড়েন। একপর্যায়ে প্রতি রাতে গ্রামবাসীরা পাহারা দিতে শুরু করেন।

বৃহস্পতিবার রাতে স্থানীয়রা প্রাণীটিকে মোহাম্মদ মনির মিয়ার বাড়িতে আটক করতে সক্ষম হন। প্রাণীটি দেখতে বিড়ালের মতো, তবে আকারে বড়।

বিভাগীয় বন কর্মকর্তা জিএম মোহাম্মদ কবির গনমাধ্যমকে জানান,আমাদের লোকজন ঘটনাস্থলে যাচ্ছে। ছবিতে দেখে প্রাণীটিকে বনবিড়াল মনে হচ্ছে। এটি সাধারণত ছোট পশুপাখি খেয়ে থাকে। আমরা উদ্ধার করে নির্দিষ্ট স্থানে অবমুক্ত করার ব্যবস্থা করবো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD